আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মালদার মানিকচক রাজ্য সড়কের ধারে উল্টে যায় একটি মিনিবাস। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিলকি গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকচক থেকে মালদার দিকে আসছিল যাত্রী বোঝাই একটি মিনিবাস। মিলকি এলাকায় এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এরপরেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তারা উদ্যোগ নিয়ে উদ্ধার কাজে হাত লাগান।খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মিলকি ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিক্যালে। ঘটনার পর থেকে পলাতক মিনিবাস বাসের চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।